শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গত চার মাসে ব্যাংক লুটের খবর নেই, সংসদে দাবি পার্থর

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম
সংসদে বক্তব্য রাখেন আন্দালিব রহমান পার্থ। ছবি : সংগৃহীত
expand
সংসদে বক্তব্য রাখেন আন্দালিব রহমান পার্থ। ছবি : সংগৃহীত

বর্তমান সরকারের গত চার মাসে কোনো ব্যাংক লুটের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

পার্থ বলেন, ‘আপনারা গত চার মাসের পত্রিকা খুলে একটি ব্যাংক লুটের খবরও দেখাতে পারবেন না। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কোনো দুর্নীতি নেই। তাই আমাদের প্রতি আস্থার সুযোগ দিন। বাজেট নিয়ে রাজনীতি না করে এটিকে জাতীয় ইস্যু হিসেবে বিবেচনা করে দেশকে এগিয়ে নিতে হবে।’

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হয়েছে। বর্তমান সরকারের সঙ্গে আগের সরকারের পার্থক্য এখানেই স্পষ্ট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Croatia VS Ghana
Scheduled
28 Jun, 03:00 AM
VS
World Cup