

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ বা ‘আপ বাংলাদেশ’ ভেঙে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে যাচ্ছে।
আগামী শনিবার (১৪ মার্চ) এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই ঘোষণা আসবে বলে জানা গেছে। তবে দলের আত্মপ্রকাশ হতে আরো কিছু সময় লাগবে বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা।
উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী শনিবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন থেকে নতুন রাজনৈতিক দল সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
এতে জুলাই সনদ বাস্তবায়ন ও ধর্মীয় মূল্যবোধের সুরক্ষাসহ ১২ দফা কর্মসূচি সম্পর্কে জানানো হবে। এ ছাড়া দলের নাম ও মুখপাত্র ঘোষণা করা হবে এদিন।
এ বিষয়ে নতুন রাজনৈতিক দলের উদ্যোক্তা ও আপ বাংলাদেশের সাবেক প্রধান সংগঠক নাঈম আহমাদ সাংবাদিকদের বলেন, ‘ঈদের পর দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। ২ সপ্তাহের মধ্যে আত্মপ্রকাশ অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছি আমরা।জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়েই এগিয়ে যাব আমরা।’
মন্তব্য করুন
