মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১২ ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে মেকানিজমের অসংখ্য অভিযোগ উঠেছে: চরমোনাই পীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, চরমোনাই পীর
expand
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, চরমোনাই পীর

ইলেকশন মেকানিজমের অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কলংক তিলক হয়ে আছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

আজ ২১ ফেব্রুয়ারি, শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, পরপর তিনটি জাতীয় নির্বাচনে সীমাহীন জালিয়াতির ফলে সৃষ্ট স্বৈরতন্ত্র উৎখাতের জন্য চব্বিশে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিলো। অনেক ত্যাগ-রক্ত ও জীবনের বিনিময়ে স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিলো। আমরা স্বৈরাচারের সাথে চিরতরে স্বৈরতন্ত্রের বিলোপ চেয়েছিলাম। কিন্তু আক্ষেপের বিষয় হলো, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচন ঘিরে ইলেকশন মেকানিজমের অসংখ্য অভিযোগ উঠেছে।

তিনি বলেন, আমরাও আমাদের বিভিন্ন প্রার্থীদের থেকে অভিযোগ পেয়েছি যে, অনেক বুথে এজেন্ট বের করে দেয়া, ভয়ভীতি দেখানো, ভোট গননায় ছলচাতুরিসহ নানা ধরণের অনিয়ম হয়েছে।

নির্বাচনের অনিয়ম রোধে এতো রক্ত ও জীবনের পরেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আগের পুনরাবৃত্তি জাতিকে হতাশ করেছে। নির্বাচন কমিশনের কাছে আহবান করবো, নির্বাচনের অনিয়ম সংক্রান্ত সকল অভিযোগ নির্মোহভাবে তদন্ত করতে হবে এবং অভিযোগ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীবৃন্দ, দলের জেলা সভাপতি ও সেক্রেটারিবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup