শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগারগাঁও-শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১০:৫১ এএম আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১১:০০ এএম
যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও-শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত
expand
যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও-শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেল লাইনের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার ঘটনায় মেট্রোরেল চলাচল এখনও স্বাভাবিক হয়নি।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনায় আবুল কালাম নামের এক পথচারী নিহত হন। নিহত ব্যক্তি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা ছিলেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর কারিগরি দলের সদস্যরা সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে দুর্ঘটনার স্থলে কাজ শুরু করেছেন।

সরেজমিনে দেখা যায়, টেকনিক্যাল টিম দ্রুত মেরামতের কাজ করছে। তারা জানিয়েছেন, আজকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য সকল চেষ্টা করা হচ্ছে।

জাপানি কারিগরি দলের একজন সদস্য নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনার কারণে কোনো বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি হয়নি। ফলে রেললাইন ও পিলারের স্থায়িত্বে কোনো ঝুঁকি নেই।

দুর্ঘটনার পর আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এতে প্রতিদিন হাজার হাজার যাত্রী বিশেষ করে মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত অফিসগামী মানুষরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

দীর্ঘ সময় ধরে ট্রেন না পেয়ে বাস ও অন্য গণপরিবহনও অতিরিক্ত ভিড়ের কারনে গন্তব্যে সময়মত পৌঁছাতে পারেননি অনেকে।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় সতর্কতা ও নিয়মাবলী আরও কড়াকড়ি করার মাধ্যমে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন