

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শারদীয় দুর্গাপূজার সময় অক্টোবরের শুরুতে সরকারি কর্মজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করেছিলেন।
১ অক্টোবর ছিল নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর বিজয়া দশমীর সরকারি ছুটি, আর তার পরের দুই দিন ছিল সাপ্তাহিক বন্ধ—শুক্র ও শনিবার।
এবার আবারও আসছে ছোট্ট কিন্তু আনন্দদায়ক বিরতি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ডিসেম্বরের শেষ দিকে কর্মজীবীরা উপভোগ করবেন টানা তিন দিনের ছুটি।
কারণ ২৫ ডিসেম্বর পড়েছে বৃহস্পতিবার—যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে সরকারি ছুটি। এরপর টানা দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় তিন দিনই ছুটি থাকবে অফিসে।
চলতি বছর সরকারি চাকরিজীবীদের জন্য আর মাত্র দুটি সাধারণ ছুটি বাকি আছে। এর একটি বিজয় দিবস, ১৬ ডিসেম্বর, যা পড়েছে মঙ্গলবার। আরেকটি বড়দিনের এই ছুটি, যা সপ্তাহান্তের সঙ্গে মিলে টানা তিন দিনের অবকাশ এনে দেবে।
অক্টোবর ও নভেম্বরে আর কোনো সরকারি ছুটি নেই বলে বছরের শেষ প্রান্তের এই টানা তিন দিনের বিশ্রাম কর্মজীবীদের জন্য হতে যাচ্ছে বছরের শেষ দীর্ঘ অবকাশ।
মন্তব্য করুন
