সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম
ছবি: সংগৃহীত
expand

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার আতিউর রহমানকে সচিবালয় নিরাপত্তা-১ থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, লালবাগ বিভাগের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার ফজলুল হককে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমে বদলি করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে লালবাগ বিভাগের কোতোয়ালি জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর জারি করা ওই বদলি আদেশ এতদ্বারা বাতিল করা হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank