সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সখীপুরে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পিএম
ফাইল ছবি
expand

সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ।

রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার বিকেলে উপজেলার দাড়িয়াপুর এলাকায় সখীপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করা হয়।

মিছিলটির ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর এখলাস হায়াত সরোয়ার, পৌর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মজনু এবং যুবলীগ নেতা আবদুর রাজ্জাক।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিয়মিত অভিযানে বৈষম্যবিরোধী মামলার অজ্ঞাতনামা তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

পুলিশের অভিযান ও গ্রেপ্তারের সঙ্গে বিকেলে ছাত্রলীগের বের করা ঝটিকা মিছিলের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ আলাদাভাবে কিছু জানায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank