

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে বরাদ্দ বাড়ানোর বিষয়ে ইতোমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে এবং এ বিষয়ে মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাংবাদিকদের কল্যাণে বর্তমানে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই অর্থ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য ইতোমধ্যে প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, ‘যদি আমরা এই অর্থবছরে পুরোটা দিতে না পারি, আগামী অর্থবছরের মধ্যে ইনশাআল্লাহ ২৫ কোটি টাকা বরাদ্দ আমাদের সাংবাদিক ভাই-বোনদের জন্য অনুমোদন করা যাবে।’
ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি ডিআরইউর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ অনুষ্ঠানের অতিথিরা ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানও বক্তব্য দেন।

