মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান টিম পুনর্গঠন 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
ইয়াফেস ওসমান
expand

সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে টিম পুনর্গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি এনপিবি নিউজকে নিশ্চিত করেছে দুদক সূত্র।

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগ অনুসন্ধানে গঠিত পূর্ববর্তী টিমের সদস্যদের বহাল রাখা হয়েছে। তবে দলনেতা উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হকের পিআরএলে (অবসর-পূর্ব ছুটি) যাওয়ায় তাঁর পরিবর্তে নতুন একজন দলনেতা নিয়োগ দিয়ে অনুসন্ধান টিম পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

অভিযোগে বলা হয়েছে, ইয়াফেস ওসমান ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির মাধ্যমে তাঁর ছেলে ইশরার ওসমানের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানকে ঠিকাদারি কাজ দিয়েছেন। এ ছাড়া বিধিবহির্ভূতভাবে মো. সলিমুল্লাহকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক পদে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া এনআইবির দুই কর্মকর্তাকে ছুটিতে থাকা অবস্থায় দুটি বড় প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব দেওয়া, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে।

দুদকের প্রধান কার্যালয়ের নথি অনুযায়ী, অভিযোগটি ই/আর নং-১৯৩/২০২৪/বিশেষ তদন্তের আওতায় অনুসন্ধান করা হচ্ছে।

দুদকের নির্দেশনায় নতুনভাবে গঠিত অনুসন্ধান টিমকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank