

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদসংক্রান্ত তথ্য যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র মো. আকতারুল ইসলাম।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
মো. আকতারুল ইসলাম বলেন, দুদকের আবেদনের পর যুক্তরাষ্ট্রের এফবিআই জাবেদ ও তার স্ত্রীর দেশটিতে থাকা সম্পদসংক্রান্ত তথ্য কমিশনের কাছে পাঠিয়েছে।
এ সময় তিনি আরও জানান, সাবেক মুখ্য সচিব এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ সরকারের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সুপারিশ করেছে দুদক কমিশন।
দুদক মুখপাত্র আরও বলেন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ সংশ্লিষ্টদের সম্পদ ফ্রিজ করেছে আইল অব ম্যান কর্তৃপক্ষ।


