

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ওয়াকিটকি কেনায় দুর্নীতি ও রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ২০২৫ সালের আগস্টে ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ডিএনসিসিতে অভিযান চালায় দুদক।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, দরপত্রের শর্ত অনুযায়ী পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করেছে বলেও জানা গেছে।
অভিযানে পরিচালনাকারী দল ডিএনসিসির প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে কথা বলে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করা হয়।
প্রাথমিক বিশ্লেষণে দেখা যায়, ডিএনসিসির ক্রয় করা ওয়াকিটকির দাম অন্যান্য সরকারি সংস্থার তুলনায় কয়েক গুণ বেশি। এ বিষয়ে প্রকিউরমেন্ট সংক্রান্ত সব রেকর্ডপত্র চাওয়া হয়েছে। পরে যাচাই শেষে কমিশনের কাছে দুদকের দলটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করে।


