

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটির দাবি, র্যাব বিলুপ্তির কথা বলা হলেও প্রস্তাবিত আইনের মাধ্যমে বাস্তবে নতুন নামে আরও ক্ষমতাধর এবং কার্যত জবাবদিহিহীন একটি বাহিনী গঠনের আইনগত ভিত্তি তৈরি করা হচ্ছে।
রোববার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি এ উদ্বেগের কথা জানায়।
টিআইবি বলেছে, প্রস্তাবিত বিলটিতে এসআরবিকে ব্যাপক ও অস্পষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে। একই সঙ্গে অস্ত্র ও বলপ্রয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত আইনি সুরক্ষার অভাব রয়েছে বলে মনে করছে সংস্থাটি।
এ ছাড়া শুধু সন্দেহের ভিত্তিতে পরোয়ানা ছাড়াই তল্লাশি ও গ্রেফতারের সুযোগ, স্বার্থের দ্বন্দ্বযুক্ত অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এবং র্যাবের সদস্যদের যথাযথ যাচাই-বাছাই ছাড়া নতুন বাহিনীতে স্থানান্তরের সুযোগ নিয়েও উদ্বেগ জানিয়েছে টিআইবি।
সংস্থাটি আরও বলেছে, প্রেষণে সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন এই বাহিনীতে অন্তর্ভুক্তির সুযোগও বহাল রাখা হয়েছে।
টিআইবির মতে, এসব বিধান কার্যকর হলে র্যাব বিলুপ্তির পরিবর্তে নতুন নামে অধিকতর ক্ষমতাসম্পন্ন ও জবাবদিহির প্রশ্নে বিতর্কিত একটি ব্যাটালিয়ন গঠনের আশঙ্কা রয়েছে।


