মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ পর্যটনমন্ত্রীর

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ এএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। ছবি: এনপিবি
expand

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে মাদক সম্পূর্ণভাবে নির্মূল করতে প্রশাসনকে কঠোর ও প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নসংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেওয়ানগঞ্জ উপজেলা থেকে মাদক একেবারে নির্মূল করতে হবে। মাদকের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

মন্ত্রী বলেন, মাদক নির্মূল করা না গেলে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব নয়। আর সুস্থ সমাজ ছাড়া একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনও অসম্ভব। তাই মাদকবিরোধী কার্যক্রম সফল করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে দেশে যে বিদ্যুৎ ও গ্যাস সংকট দেখা দিয়েছে, তা বিগত সরকারের পরিকল্পনাহীন কার্যক্রমের ফল। তবে বর্তমান সরকার এসব সংকট নিরসনে কার্যকরভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ বিদ্যুৎ ও গ্যাস সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে।

এ সময় বর্তমান সরকারের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে দলের নেতাকর্মীদের সর্বদা সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank