মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ কোন অঞ্চলে কত লোডশেডিং, জেনে নিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম
ছবি: সংগৃহীত
expand

দেশে বিদ্যুতের ঘাটতির কারণে সন্ধ্যার পিক আওয়ারে ১ হাজার ৬৫২ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকায়।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে পাওয়ায় গ্রীড বাংলাদেশ পিএলসির তথ্য বিশ্লেষণ করে এ পূর্বাভাস পাওয়া গেছে।

পূর্বাভাস অনুযায়ী, সর্বোচ্চ ৪৫০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে ঢাকা অঞ্চলে। এরপর ময়মনসিংহে ৩০০, খুলনায় ২০০, রাজশাহীতে ১৭০ এবং কুমিল্লায় ১৫০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।

অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ১০০ মেগাওয়াট করে এবং বরিশালে সবচেয়ে কম ৪০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

সব মিলিয়ে সন্ধ্যার পিক আওয়ারে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১ হাজার ৬৫২ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। ফলে সন্ধ্যার সময় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank