

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাস সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি জাতীয় ওলামা-মাশায়েখ কনভেনশনের আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। 'ঈমান আকিদা সংরক্ষণ কমিটি'র আহ্বানে ও সার্বিক ব্যবস্থাপনায় এই কনভেনশনের আয়োজন করা হয়েছে।
কনভেনশনের মূল উদ্দেশ্য হিসেবে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে: আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাস সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টি, ঈমান বিধ্বংসী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে 'হিজবুত তাওহীদ' নিষিদ্ধকরণ এবং জাতীয় সংসদে পাস হওয়া ট্রান্সজেন্ডার বান্ধব শ্রম আইন বাতিল।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এতে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর ও দাওয়াতুল এহসান বাংলাদেশের আমীর মাওলানা আবদুল আউয়াল (পীর সাহেব-ডি.আই.টি)।
বিশেষ অতিথি হিসেবে আল্লামা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুর), আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, মুফতি মোহাম্মদ আবদুল মালেক, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মুফতি জসিম উদ্দিন, মাওলানা শায়েখ সাজিদুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী এবং মাওলানা মহিউদ্দিন রব্বানী অংশ নেবেন।
বিশেষ আলোচক হিসেবে থাকবেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) এবং পাকিস্তানের সারগোদার মারকাজ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের পরিচালক মুতাকাল্লিমে ইসলাম মাওলানা ইলিয়াস গুম্মান। অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে রয়েছেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মুফতি সালাউদ্দীন।


