মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ২০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৩:৪২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস জানিগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। দুর্ঘটনায় বাসে থাকা আরও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

ওসি রতন শেখ বলেন, ‘জানিগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন।’

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ ও হতাহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন