

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার মোহাম্মদপুরে বর্তমানে কোনো গ্যাং সক্রিয় নেই বলে দাবি করেছে র্যাব। গডফাদারদের গ্রেপ্তার করায় আগের তুলনায় এলাকার পরিস্থিতি এখন অনেক বেশি স্থিতিশীল বলে দাবি সংস্থাটির। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।
মোহাম্মদপুরের কিশোরগ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুলসহ পাঁচজনকে গ্রেপ্তারের পর র্যাব এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজধানীর কেরানীগঞ্জের কোলচর এলাকা থেকে সন্ত্রাসী হৃদয়, সোহেল, সুজন ও রাব্বীকে গ্রেপ্তার করে র্যাব। পরে রাব্বির দেওয়া তথ্য মতে এলেক্স ইমন হত্যা মামলার সাত নম্বর আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি এবং সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সংস্থাটি জানায়, জব্দকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গত ১২ এপ্রিল মোহাম্মদপুরে রায়েরবাজার বেড়ীবাঁধ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগ্যাং লিডার ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করে আসামি বিপুলসহ তার সহযোগীরা।

