শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ৭ সহকারী পুলিশ সুপারকে অব্যাহতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১১:৫৩ এএম আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১২:৩২ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ৭ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এছাড়াও প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের অবসরপ্রাপ্ত সাত কর্মকর্তার নাম, বিপি নম্বর, পদবি ও কর্মস্থল উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে।

অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- সহকারী পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী, মো. নূরুল মোতাকিন, কাজী ওয়ায়েজ আলী, মো. সৈয়দুজ্জামান, মো. গোলাম কিবরিয়া, মো. রবিউল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank