শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে কার্গো ভিলেজে আগুন, আহত ৭

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পিএম আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পিএম
expand
শাহজালালে কার্গো ভিলেজে আগুন, আহত ৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার ফাইটারসহ অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর থেকে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো। কুরিয়ার সেকশন হয়ে সেগুলো ছাড় দেয়া হয়।

জানা যায়, আগুনের সূত্রপাত আমদানি কার্গোর সেই কুরিয়ার সেকশন থেকেই আগুনের সূত্রপাত। সেখানে ছিল কেমিক্যাল পণ্য, ফার্মাসিউটিক্যাল ইকুইপমেন্ট আর সুতাসহ আরও নানা পণ্য ছিল।

অগ্নিকাণ্ডের ঘটনায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এ ছাড়াও, ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। আর একটি ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন