

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে জাতীয় প্রোগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মববাজ উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
বুধবার (৫ আগস্ট) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
নুর পোস্টে লেখেন, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির উপস্থিতিতে জাতীয় প্রোগ্রামে মববাজদের বিশৃঙ্খলা দেখে বিদেশি কূটনীতিকরা এক প্রকার আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে বের হচ্ছেন দেখলাম।
এই দৃশ্য আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে কী ধারণা দিলো?
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও ‘ভুয়া’ স্লোগান অত্যন্ত দুঃখজনক
বিদেশি অতিথিদের সামনে রাষ্ট্রীয় প্রোগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মববাজদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
এর আগে বিকেলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় সরকারি ডকুমেন্টারিতে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি না থাকার অভিযোগে হট্টগোল ও বিশৃঙ্খলা দেখা দেয়। বিশৃঙ্খলাকারীরা ভুয়া ভুয়া স্লোগানও দেয়। এতে এক পর্যায়ে আতঙ্কিত হয়ে অনুষ্ঠানস্থল ছাড়েন কূটনীতিকরা।