শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০২:২৬ পিএম আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম
জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউজুড়ে
expand
জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউজুড়ে

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউজুড়ে।

শুক্রবার দুপুর নাগাদ সেখানে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনা ঘটে। মুহূর্তেই এলাকা রণক্ষেত্রের চেহারা ধারণ করে।

চোখে পড়ে, পুলিশি ব্যারিকেড একত্র করে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। আগুনের তীব্রতায় আশপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে, স্থবির হয়ে পড়ে যান চলাচল।

এসময় সেচ ভবনের সামনে স্থাপিত অস্থায়ী তাঁবুতেও আগুন দেন বিক্ষোভকারীরা। এতে আতঙ্ক সৃষ্টি হয় পুরো এলাকায়।

দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তারা আন্দোলনকারীদের মানিক মিয়া এভিনিউ থেকে সরিয়ে দিয়ে আসাদগেট পর্যন্ত অবস্থান নেয়। অন্যদিকে, আসাদগেটের অপর প্রান্তে বিক্ষোভকারীরা পুনরায় জড়ো হয়। পুরো এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংঘর্ষ চলাকালীন সময়ে রাস্তায় থাকা বিভিন্ন আসবাবপত্র ও সিরামিক সামগ্রী ভাঙচুর করা হয়। আগুন লাগানো স্থানগুলোতে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে এখনো।

বর্তমানে মানিক মিয়া এভিনিউ ও এর সংলগ্ন সড়কগুলোতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনকি সাধারণ পথচারীরাও চলাচল করতে পারছেন না।

এদিকে, এলাকা এখন পুলিশের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। জুলাই যোদ্ধাদের একটি অংশ অবস্থান নিয়েছে আড়ংয়ের দিকের মোড়ে, অপর অংশ রয়েছে খামারবাড়ির দিকে। পুলিশ টহল জোরদার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঝে মাঝে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন