শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০২:১১ পিএম
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে জুলাই সনদ স্বাক্ষর ইস্যুতে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
expand

শুক্রবার (১৭ আক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে৷

এর আগে থেকেই জুলাই যোদ্ধাদের একাংশ জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান করছিলেন। সংসদ ভবনের ভেতরে যোদ্ধাদের আরেক অংশ অনুষ্ঠানস্থলে ছিল।

এক পর্যায়ে বাইরে থাকা আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে যান। পরে ভেতরে থাকা জুলাই যোদ্ধারা বাইরে চলে আসেন।

এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন