শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০১:০৯ এএম আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০১:১১ এএম
ছবি: মিফতাহ উদ্দিন আহমেদ
expand
ছবি: মিফতাহ উদ্দিন আহমেদ

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন ৱ্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

এই সেনা কর্মকর্তা টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হককে কথিত 'বন্দুকযুদ্ধে' বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক ও জাতীয়ভাবে বহুল আলোচিত।

উল্লেখ্য, ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণাকৃত নিষেধাজ্ঞার আওতায় থাকা দুই বাংলাদেশি কর্মকর্তার মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ছাড়াও মিফতাহ উদ্দিন আহমেদের নাম ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন