শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম
রেজানুর রহমান
expand
রেজানুর রহমান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্বও পালন করছিলেন।

এর আগে তিনি বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন