সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবিরে কেউ সিগারেট খায়, এটা কল্পনাও করা যায় না: সেলিম উদ্দিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক পরিবেশ এমন যে, সেখানে কেউ সিগারেট খায়, এটা কল্পনাও করা যায় না।’

সম্প্রতি একটি গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘শিবির বা জামায়াতে যোগ দেওয়ার জন্য সিগারেট না খাওয়া কোনো পূর্বশর্ত নয়। তবে সংগঠনের ইতিবাচক পরিবেশে আসার পর অনেকেই অল্প সময়ের মধ্যেই এই অভ্যাস ত্যাগ করেন।’

তিনি জানান, ছাত্রশিবির মূলত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো পরিচালিত হয়। প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন স্তরের জন্য সংগঠনের পৃথক সিলেবাস রয়েছে। কোনো শিক্ষার্থীকে সাথী বা সদস্য হিসেবে মনোনীত করার আগে তার বন্ধু-বান্ধব, পারিবারিক ও সামাজিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেওয়া হয়, যাতে তার চারিত্রিক স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

জামায়াতের এ নেতা বলেন, শিবিরের সদস্যরা নিয়মিত তাহাজ্জুদ ও ফজরের নামাজ জামাতে আদায় করেন। পাশাপাশি কোরআন অধ্যয়ন ও সাহিত্যচর্চা করেন, যা তাদের শৃঙ্খলাবোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে।

নেতৃত্ব নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটাররা সাধারণত উচ্চ নৈতিক চরিত্রের অধিকারী ব্যক্তিদেরই প্রাধান্য দেন। এ কারণেই সংগঠনে মাদক বা নেশাজাতীয় কোনো কিছুর স্থান নেই বলে দাবি করেন তিনি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন