মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৭:৩৭ এএম
ফাইল ছবি
expand

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ভোলা জেলার কয়েকটি এলাকায় আজ শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।

এতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ের কাজের জন্য শুক্রবার বোরহানউদ্দিন জাতীয় গ্রীডের ভোলা সদর, চরফ্যাশন-২ এবং এবং তজুমদ্দিনের ৩৩ কেভি ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ জোনাল অফিস, সদর দফতর এবং তজুমদ্দিন সাব জোনাল অফিসের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ থাকবে না। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank