

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্থিরচিত্র ও ভিডিও ধারণ এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট) প্রকল্পে কর্মরত এক আউটসোর্সিং কর্মচারীকে পুলিশের কাছে সোপর্দ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ।
ডিএমটিসিএল জানায়, ঢাকা শহরের জনপ্রিয়, পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহন মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কেপিআইভুক্ত (কি পয়েন্ট ইনস্টলেশন) মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকার গোপনীয়তা ভঙ্গ, অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে ওই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জুলাই ওই কর্মচারীকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একইসঙ্গে তার বিরুদ্ধে তুরাগ থানায় মামলা করা হয়েছে।