সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : স্বাস্থ্যমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এই প্রজন্মের কাছ থেকে মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। একইসঙ্গে পেশাগত কাজের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের মনে রাখতে হবে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম মো. আব্দুল কুদ্দুসের স্মরণে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সরকারের ৩১ দফা বাস্তবায়নে চিকিৎসক ও কর্মকর্তাসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধ জাতির জীবনে বারবার আসে না, তবে গণ-অভ্যুত্থানের পুনরাবৃত্তি ঘটে।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে অনেকে অনেক কথা বললেও বিএনপিকে বেছে নিয়েছে জনগণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন