মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৭:২৮ এএম
মো. মনিরুজ্জামান
expand
মো. মনিরুজ্জামান

পুলিশের ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তার ভাইয়ের সঙ্গে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মো. মনিরুজ্জামান পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় উপস্থিত ছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারীর আচরণবিধি লঙ্ঘন, নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়।

বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সম্মতির ভিত্তিতে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে ‘বাধ্যতামূলক অবসর’ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট মো. মনিরুজ্জামান স্বেচ্ছায় অবসরের আবেদন করেছিলেন। তবে বিভাগীয় মামলার নিষ্পত্তির পর সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন