মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষার্থীদের আন্দোলনে ঢুকে পড়েছে ভুয়া শিক্ষার্থীরা?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনে ঢুকে পড়েছে ভুয়া শিক্ষার্থীরা। পরিচয় জানতে চাইলে দৌড়ে পালান তারা।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর উত্তরায় আন্দোলন চলাকালে এ ঘটনা ঘটে।

উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক শিক্ষার্থীরা সকাল থেকে অবরোধ করেছেন। এ সময় ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। সেখানে আন্দোলন থাকা একজনের কাছে জানতে চাওয়া হয়, তিনি শিক্ষার্থী কি না? জবাবে ওই ব্যক্তি বলেন, তিনি শিক্ষার্থী নয়। তাহলে কেন আসলেন, এ প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলেন, রাস্তা অবরোধে শিক্ষার্থীদের পাশে থাকতে এসেছেন। তিনি মাদরাসায় পড়েন। আরেকজনের কাছে পরিচয় জানতে চাইলে, তিনিও নিজেকে মাদরাসা শিক্ষার্থী দাবি করেন। কোন ক্লাসে পড়েন জানতে চাইলে দৌড়ে পালিয়ে যান। এ ছাড়া আরও কয়েকজন বিভিন্ন এলাকা থেকে এসে আন্দোলনে যোগ দিয়েছেন, কিন্তু তারা কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেটি বলতে পারেনি।

এদিকে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে প্রশ্ন ভুল ও কঠিন প্রশ্ন করার অভিযোগও তুলেছেন তারা। অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

বিকেল চারটার কিছু আগে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন। সকালেও তারা এখান থেকে অবরোধ শুরু করেন। এর আগে বেলা পৌনে তিনটার দিকে বকশীবাজারে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা করেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন ও ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন।

শিক্ষার্থীরা উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক, বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন। ময়মনসিংহে ময়মনসিংহ–টাঙ্গাইল মহাসড়কও অবরোধ করেন শিক্ষার্থীরা। এ ছাড়া কুমিল্লা, বগুড়া, ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup