

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপে আর্জেন্টিনা দলের দীর্ঘদিনের ঠিকানা ছিল কানসাস সিটি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সেই অধ্যায়ের ইতি টানার ইঙ্গিত দিলেন অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত বার্তায় দলের বেজ ক্যাম্পকে বিদায় জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে শেষ অনুশীলনের কয়েকটি ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!’ সংক্ষিপ্ত এই বার্তাই স্পষ্ট করে দিয়েছে, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রস্তুতির গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়েছে।
বিশ্বকাপ শুরুর আগে থেকেই কানসাস সিটিকে নিজেদের বেজ ক্যাম্প হিসেবে বেছে নিয়েছিল লিওনেল স্কালোনির দল। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের জন্য ভিন্ন ভিন্ন শহরে গেলেও খেলা শেষে আবার কানসাসে ফিরে প্রস্তুতি নিতেন মেসি ও তার সতীর্থরা।
তবে নকআউট পর্বে সেই রুটিনে পরিবর্তন আসে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর দলটি মায়ামিতে অবস্থান করে। পরে মিশরের বিপক্ষে ম্যাচ খেলতে যায় আটলান্টায়। এরপর একবার কানসাসে ফিরলেও সেটিই ছিল তাদের শেষ ফেরা।
দলীয় সূত্র অনুযায়ী, শেষ অনুশীলনের পর ঐতিহ্যবাহী বিদায়ী বারবিকিউ আয়োজন করা হয়। এরপরই সেমিফাইনালকে সামনে রেখে কানসাস ছাড়ার প্রস্তুতি নেয় পুরো দল।
উল্লেখ্য, টুর্নামেন্টের সেমিফাইনালে আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ানরা। সেই ম্যাচের ফল যাই হোক বিশ্বকাপে আর্জেন্টিনার পরবর্তী যাত্রা আর কানসাসকে ঘিরে হবে না।
