

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রডওয়ে ও টেলিভিশনের পরিচিত মুখ জশ গ্রিসেত্তি মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।
মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ জুলাই আত্মহত্যা করে মারা গেছেন অভিনেতা জশ গ্রিসেত্তি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তার সহ–অভিনেতা রব ম্যাকক্লুর।
তিনি লেখেন, এই ক্ষতি মেনে নেওয়া তাঁর জন্য কঠিন। একই সঙ্গে গ্রিসেত্তির স্ত্রী ও পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।
রব ম্যাকক্লুর আরও লেখেন, জশ গ্রিসেত্তির অনুপস্থিতি নাট্যজগতের জন্য বড় শূন্যতা হয়ে থাকবে। স্মৃতিচারণ করে তাঁদের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিও প্রকাশ করেন তিনি।
মৃত্যুর আগে ইনস্টাগ্রামে দেওয়া শেষ পোস্টে গ্রিসেত্তি জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইতালির ট্রেন্টিনো মিউজিক ফেস্টিভ্যালে মঞ্চস্থব্য লিগ্যালি ব্লন্ড প্রযোজনা থেকে সরে দাঁড়িয়েছেন।
তার মৃত্যুর পর শোক জানিয়েছে ট্রেন্টিনো মিউজিক ফেস্টিভ্যাল কর্তৃপক্ষও। এক বিবৃতিতে তারা বলেছে, জশ গ্রিসেত্তি ছিলেন আন্তরিক, সহানুভূতিশীল ও নিবেদিতপ্রাণ একজন শিল্পী। সহকর্মী, শিক্ষার্থী ও বন্ধুদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়, আর তাঁর অনুপস্থিতি সবাই গভীরভাবে অনুভব করবেন।
প্রসঙ্গত, ব্রডওয়েতে মূলত ‘বটম’ ভাইদের অন্যতম চরিত্র ‘নাইজেল বটম’ হিসেবে ম্যাকক্রুরের ‘নিক’ চরিত্রের বিপরীতে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন জশ গ্রিসেত্তি। নাটকের গল্পটি বিখ্যাত সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের আকাশচুম্বী জনপ্রিয়তার সময় দুই ভাইয়ের থিয়েটার জগতে সফল হওয়ার লড়াইকে কেন্দ্র করে। ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত শোটির জাতীয় ট্যুরে নাইজেল বটম চরিত্রে অভিনয় করেছেন তিনি।