

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামগামী এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। তবে এ ঘটনায় বিমানে থাকা ৭০ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য নিরাপদে ছিলেন।
রোববার (০৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ উড়োজাহাজটি সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে দুপুর ১২টার দিকে এটি উড্ডয়ন করে।
উড্ডয়নের দুই থেকে তিন মিনিটের মধ্যেই উড়োজাহাজটির একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলট তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে এসে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
তবে উড়োজাহাজটিতে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
পরে যাত্রীদের জন্য বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করা হয়। ওই ফ্লাইটে তাদের নিরাপদে চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।