রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক সিগন্যাল নিয়ে এক মন্ত্রীর ঘটনার পর প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৭:১৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
expand
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত

ট্রাফিক সিগন্যালে বিশেষ সুবিধা নিতে এক মন্ত্রীর উদ্যোগের ঘটনার পর মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রীকে সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (০৫ জুলাই) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একদিন একজন মন্ত্রী ট্রাফিক সিগন্যালে আটকে গেলে তিনি তার গানম্যানকে ট্রাফিক সার্জেন্টের কাছে পাঠিয়ে বলেন, ‘মন্ত্রী সাহেব আছেন, একটু ছেড়ে দেন।’ পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।

তিনি বলেন, এরপর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বিষয়টি উল্লেখ করে বলেন, ‘একজন মন্ত্রী এ কাজ করেছেন। ভবিষ্যতে যেন আর এমন না শুনি। সবাই সতর্ক থাকবেন।’

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী নিজেই ট্রাফিক আইন মেনে চলেন এবং অন্যদের জন্যও উদাহরণ সৃষ্টি করেন।

তার ভাষ্য, প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করেন। এটি লোক দেখানোর জন্য নয়; বরং ক্ষমতার প্রভাব খাটিয়ে যাতে কেউ ট্রাফিক আইন লঙ্ঘন না করেন, সেই বার্তা দিতেই তিনি এমনটি করেন।

প্রধানমন্ত্রীর কর্মপদ্ধতির প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি সচিবালয়ে নিয়মিত অফিস করেন, সময়ানুবর্তিতার ওপর গুরুত্ব দেন এবং সংসদে দীর্ঘ সময় কাজ করেন। তার এই কর্মনিষ্ঠা অন্যদেরও দায়িত্বশীলভাবে কাজ করতে উদ্বুদ্ধ করে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে আন্তরিক। সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে উন্নয়নের গতি আরও বাড়বে। এ জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup