

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে উদ্ভাবনী ও বাস্তবভিত্তিক সংস্কার উদ্যোগ উপস্থাপন করেছেন ১২৩তম সিনিয়র স্টাফ কোর্সের অংশগ্রহণকারীরা।
‘ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন অন রিফর্ম পাইলট প্রজেক্টস’ শীর্ষক আয়োজনে তারা নিজ নিজ প্রতিষ্ঠানে বাস্তবায়নযোগ্য বিভিন্ন সংস্কার পরিকল্পনা তুলে ধরেন।
উপস্থাপনাগুলোতে বাস্তব সমস্যা চিহ্নিতকরণ, কার্যকর সমাধান এবং বাস্তবায়ন কৌশলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা প্রশাসনিক সেবা আরও কার্যকর, টেকসই ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ডিসিপ্লিন অ্যান্ড ইনকোয়ারি উইংয়ের অতিরিক্ত সচিব মো. আলমগীর হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব ফারাহ শাম্মী (এনডিসি) এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী।
এ সময় তারা অংশগ্রহণকারীদের উপস্থাপিত সংস্কার উদ্যোগ নিয়ে গঠনমূলক মতামত ও দিকনির্দেশনা দেন। তাদের অভিজ্ঞতা ও পরামর্শ সংস্কার প্রস্তাবগুলোকে আরও কার্যকর, বাস্তবসম্মত, টেকসই এবং জনকল্যাণমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
