

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, আর নয় সেশনজট, সঠিক সময়ে ৬০ দিনের মধ্যেই এইচএসসির রেজাল্ট দেয়া হবে এবং সঠিক সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পূর্বক চার বছরের কোর্স চার বছরেই শেষ করতে হবে।
শনিবার (২৭ জুন) বিকেলে বুয়েটে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন।
বুয়েটর ভিসি প্রফেসর ড. ইকরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদি আমিন, প্রো ভিসি ড. আব্দুল হাসিব, ছাত্র কল্যান পরিদপ্তরের পরিচালক ড. এ কে এম মাসুদ।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে মানব সম্পদে পরিনত করতে হবে। আর সরকারের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যায় পারদর্শী করে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার যোগ্য করে তোলা। তা হলেই আগামীর বাংলাদেশ গঠনে অবদান রাখা সম্ভব হবে। পুথিগত বিদ্যার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান শিক্ষামন্ত্রী । মন্ত্রী বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার এর নামে নতুন একটি ছাত্রাবাস নির্মানের প্রতিশ্রুতিও প্রদান করেন।
