

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয়ে প্রতারণার মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মো. এরশাদ আকন্দ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এদিন, ভোরে টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ৪ মে শাহবাগ থানাধীন একটি হোটেলের নিচতলায় বসে মো. এরশাদ আকন্দ নিজেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয় দেন। এসময় সে ভুক্তভোগীর ছেলেকে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোট ৮ লাখ ৪১ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে চাকরি দিতে ব্যর্থ হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানা এলাকা অভিযান পরিচালনা করে মোঃ এরশাদ আকন্দকে গ্রেফতার করে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।