সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০১:৪৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পদ্মা সেতুর পিলারের পাশ থেকে অতিরিক্ত মাটি অপসারণকে কেন্দ্র করে যে আলোচনা তৈরি হয়েছে, তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, অতিরিক্ত মাটি সরানোর কাজ পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের স্বাভাবিক ও পরিকল্পিত কার্যক্রমের অংশ।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য কৃত্রিমভাবে কিছু বাড়তি কাজ করা হয়। সেখানে অনেক বাড়তি মাটি জমা করতে হয়। আবার কাজ শেষে ওই বাড়তি মাটিটা সরিয়ে ফেলারও চুক্তি থাকে ঠিকাদারের সঙ্গে।

তিনি জানান, পপিলারের মাটির সঙ্গে ওই বাড়তি মাটির কোন সম্পর্ক নেই। এজন্যই পদ্মা সেতুর পিলারের পাশের অতিরিক্ত মাটিটা সরিয়ে ফেলা হয়েছে। ওই মাটি সারানোর কাজ সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ।

মেট্রোরেলের অবকাঠামো রক্ষার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানো বা বিভিন্নভাবে অবকাঠামো নষ্ট করার প্রবণতা পরিবেশ ও নগর সৌন্দর্যের জন্য ক্ষতিকর। এ বিষয়ে নাগরিক সচেতনতা বাড়ানো প্রয়োজন।

সভায় তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন