মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
স্বরাষ্ট্রমন্ত্রী

সব ধর্ষণ সমান, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম আপডেট : ১৫ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন বা সংজ্ঞা আইনিভাবে হতে পারে না। আইনের দৃষ্টিতে সব ধর্ষণই সমান অপরাধ এবং প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ষণ ছোটও নয়, বড়ও নয়- সবই সমান। সোহেল রানা আর জিসান, ধর্ষণের ক্ষেত্রে সবাই সমান। একটির বিচার চাইব, আরেকটির বিচার চাইব না- এটা হতে পারে না।

তিনি বলেন, বিরোধী দলের একজন নেতা একটি ধর্ষণের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছিলেন যে, ১৯ ঘণ্টা পার হওয়ার পরও সরকার ভুক্তভোগীকে উদ্ধার করতে পারবে কি না। পরে সরকার কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে আমরা বিবৃতি দিয়েছি

মন্ত্রী বলেন, ‘আসলে তারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলেছেন, নাকি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন- সেটি জনগণই মূল্যায়ন করবে।’

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘মন্ত্রী মহোদয়, আমরা তো এখন দুর্নীতি দমন কমিশন-সংক্রান্ত আলোচনায় আছি, অনুগ্রহ করে সে বিষয়েই বক্তব্য শেষ করুন।’

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্নীতির ক্ষেত্রেও অনেকে উচ্চ ও নিম্ন দুর্নীতির কথা বলেন। কিন্তু আইনে উচ্চ বা নিম্ন দুর্নীতির কোনো পৃথক সংজ্ঞা নেই। দুর্নীতি মানেই দুর্নীতি। এখানে ছোট-বড় বলে কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘ঠিক একইভাবে ধর্ষণের ক্ষেত্রেও কোনো ছোট-বড় নেই। সব ঘটনাই সমান গুরুত্বের। তাই যে কোনো ধর্ষণের ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Belgium VS Egypt
Scheduled
16 Jun, 01:00 AM
VS
World Cup