শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৮:২৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নে বরাদ্দ রাখায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

শুক্রবার (১২ জুন) সংগঠন‌টির ভারপ্রাপ্ত সভাপতি মো. বেলাল হোসেন ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

বিবৃ‌তি‌তে নেতারা ব‌লেন, “দীর্ঘ ১১ বছর বেতন কাঠামো পরিবর্তন না হওয়ায় সরকারি কর্মচারীদের পরিবার পরিজন নিয়ে চলতে কষ্ট হতো। সরকারি কর্মচারীদের কষ্টের বিষয়টি প্রধানমন্ত্রী মান‌বিক বিবেচনায় নেওয়ায় আমা‌দের মাঝে যেমন কর্মস্পৃহা বৃদ্ধি পাবে, তেমনি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন