মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৮:৩০ এএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণার পর আজ শুক্রবার (১২ জুন) বাজেট-পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের মূল দিকগুলো, সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং আগামী অর্থবছরের চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা তুলে ধরবেন অর্থমন্ত্রী। পাশাপাশি বাজেট নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাবও দেবেন তিনি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ৫৫তম জাতীয় বাজেট পেশ করা হয়। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা—যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্ববৃহৎ বাজেট।

প্রস্তাব অনুযায়ী, মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা। এর বড় অংশ আদায়ের দায়িত্ব থাকবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর। বিশাল এই বাজেটে ঘাটতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস (ব্যাংক ব্যবস্থা ও সঞ্চয়পত্র) থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ ও অনুদান থেকে আরও ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।

অর্থনীতিবিদদের মতে, আজকের সংবাদ সম্মেলনে মূলত উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণের চ্যালেঞ্জ, বাজেট ঘাটতি ব্যবস্থাপনা এবং প্রবৃদ্ধি ধরে রাখার কৌশল নিয়েই বেশি আলোচনা হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank