বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি মাসের শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:১৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান ।।  ফাইল ছবি
expand
প্রধানমন্ত্রী তারেক রহমান ।। ফাইল ছবি

চলতি জুন মাসের শেষদিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি জানিয়েছেন চীন সফররত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১১ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত সপ্তম চায়না–সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।

কায়সার কামাল বলেন, নতুন সরকার গঠনের পর দ্বিতীয় বিদেশ সফর হিসেবে প্রধানমন্ত্রী চীনকে বেছে নিয়েছেন, যা দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দুই দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী হবে।

ডেপুটি স্পিকার তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের কথা স্মরণ করে বলেন, তার হাত ধরেই বাংলাদেশ–চীন কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার ১৯৯১ ও ২০০২ সালের চীন সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করে।

তিনি আরও উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতা জোরদারে পর্যবেক্ষক দেশ হিসেবে চীন সার্ককে কাজে লাগাতে পারে।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উন্নয়নশীল দেশগুলোর ঋণের চাপ এবং আন্তর্জাতিক বাণিজ্যের অস্থিতিশীলতা এককভাবে কোনো দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয় বলে মন্তব্য করেন কায়সার কামাল। এ কারণে আঞ্চলিক সহযোগিতাকে সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন হিসেবে উল্লেখ করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন