বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১২:৩৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নারায়ণগঞ্জের মদনপুরে একটি ফ্ল্যাট বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৪ জনসহ ৫ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে এই ঘটনা ঘটে।

একই পরিবারের দগ্ধরা হলেন- আব্দুল মান্নান (৫০),তার স্ত্রী সুলতানা আক্তার (৩৫)তার ছেলে সিয়াম (১৯), তার আরেক মেয়ে মিম(১৩) ও অন্য পরিবারের এক শিশু হযরত আলী (৮)।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, নারায়ণগঞ্জের মদনপুর থেকে আগুনের ঘটনায় একই পরিবারসহ ৪ জনসহ ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। দগ্ধদের মধ্যে সুলতানা আক্তারের ৯০ শতাংশ দগ্ধ, তার ছেলে সিয়ামের ৭৭ শতাংশ দগ্ধ, মেয়ে মিমের ৪১ শতাংশ, স্বামী আব্দুল মান্নানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের ৪ জনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া হযরত আলী নামে অন্য পরিবারের সদস্য এক শিশুর ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন