বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোথায় খরচ হচ্ছে বাজেটের টাকা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৫:৫১ পিএম আপডেট : ১১ জুন ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি: এনপিবি নিউজ (এআই)
expand
ছবি: এনপিবি নিউজ (এআই)

দীর্ঘ ২০ বছর বা দুই দশক পর বাজেট দিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ বানানোর লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটিই তার প্রথম বাজেট। বিশাল এ বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে সুদ পরিশোধে। এই খাতে ১০০ টাকার মধ্যে ২০ টাকা ৫০ পয়সা খরচ করবে সরকার।

বৃহস্পতিবার ঘোষিত বাজেট ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায়’ শিরোনাম দেওয়া হয়েছে। আলোচিত এ বাজেটে বিএনপি সরকার পরিচালন ব্যয় নির্ধারণ করেছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা।

আগামী অর্থবছরে সরকার ব্যয়ের যে লক্ষ্য নির্ধারণ করেছে তার মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ হবে সুদ পরিশোধে। সুদ পরিশোধে পরিচালন বাজেটের ২০ দশমিক ৫০ শতাংশ ব্যয় হবে। এরপর ভর্তুকি ও প্রণোদনায় যাবে ১৭ টাকা। অর্থাৎ ভর্তুকি ও প্রণোদনায় পরিচালন বাজেটের ১৭ শতাংশ ব্যয় করা হবে। সাহায্য মঞ্জুরি খাতে ব্যয় হবে ১৫ দশমিক ৭০ শতাংশ। অর্থাৎ এ খাতে ১০০ টাকার মধ্যে ১৫ টাকা ৭০ পয়সা চলে যাবে। বেতন-ভাতা খাতে ব্যয় হবে পরিচালন বাজেটের ১৪ দশমিক ৪০ শতাংশ। অর্থাৎ, ১০০ টাকার মধ্যে বেতন-ভাতায় চলে যাবে ১৪ টাকা ৪০ পয়সা।

এছাড়া ১০০ টাকার মধ্যে পণ্য ও সেবায় ৯ টাকা, অপ্রত্যাশিত ব্যয় ও অন্যান্য থোকে ৬ টাকা ৪০ পয়সা, পেনশনে ৫ টাকা ৭০ পয়সা, শেয়ার ও ইক্যুইটিতে ৫ টাকা ৩০ পয়সা, সম্পদ সংগ্রহে ৩ টাকা ৪০ পয়সা এবং বিবিধ খাতে ২ টাকা ৬০ পয়সা ব্যয় হবে।

ঘোষিত রেকর্ড পরিমাণ সুবিশাল এ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। মোট রাজস্বের মধ্যে কর রাজস্ব থেকে আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ২৯ হাজার কোটি টাকা।

এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৬ লাখ ৪ হাজার কোটি এবং এনবিআরবহির্ভূত উৎস থেকে ২৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এছাড়া করবহির্ভূত রাজস্ব থেকে আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৬৬ হাজার কোটি টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Mexico VS South Africa
Scheduled
Mexico
- - -
South Africa
World Cup