বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নগর পরিচ্ছন্নতায় গভীর রাতে মাঠে নামলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১০:৩১ এএম
রাত ১১টায় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
expand
রাত ১১টায় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

দিনের ব্যস্ততা শেষে যখন রাজধানীর অধিকাংশ মানুষ বিশ্রামে, তখন নগরবাসীর নাগরিক সেবা কার্যক্রম তদারকিতে মাঠে নামেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (১১ জুন) রাত ১১টায় কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে মহাখালীর কাকলী এলাকায় চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। পরে প্রায় এক ঘণ্টাব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক অবস্থা খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মীর শাহে আলম বলেন, “পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। নগরবাসীর দুর্ভোগ কমাতে সেবার মান আরও উন্নত করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে।”

তিনি নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং নাগরিক সেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলে জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন