

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে নিজেই ভয় পেয়ে গেছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৭ জুন) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আয়োজিত ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে কর্মশালায় তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুকে মোকাবিলা করতে হবে। যদিও তা মোকাবিলা করা সহজ হবে না। এজন্য সারা দেশের নালা-খাল পরিষ্কার করতে হব। এটা বিরাট কর্মযজ্ঞ।
এসময় ডেঙ্গুর জটিল চিকিৎসা পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি নিজেই ভয় পেয়েছি। প্লাজমার লিকেজ ঠেকাতে ডাক্তারদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে।’ তিনি আশাবাদ প্রতাশ করে বলেন, ‘সবার প্রচেষ্টায় আমরা দেশটাকে যেভাবে স্বাধীন করেছি, ঠিক সেভাবে সবার সম্মিলিত প্রচেষ্টাই পারবে ডেঙ্গু মোকাবিলা করতে।’ স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘জলে-স্থলে-ছাদে, তিনটি স্থানেই সমান নজর রাখতে হবে। এ কাজে সিটি করপোরেশনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একটা ভুল সব কিছুকেই ব্যর্থ করে দিতে পারে।’
