বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে বেড ও চিকিৎসা ফ্রি, পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০২:৩৫ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন আজ ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ও মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস, এম জিয়াউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন
expand

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা দেশে কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে বেসরকারি হাসপাতাল এবং ডায়গনস্টিক সেন্টারের মালিকদের সাথে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ১০ শতাংশ শয্যা (বেড) ফাঁকা রাখা হবে। পাশাপাশি পরীক্ষায় ৮০ শতাংশ ছাড় পাবে রোগীরা। সেই সঙ্গে তাদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে। তবে খাবার ও ওষুধের খরচ রোগীকেই বহন করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশার লার্ভা ধ্বংসের জন্য বিশেষ ওষুধ ব্যবহার করা হবে। এখন পর্যন্ত চারজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এটা একটা জাতীয় সমস্যা এটা মোকাবেলায় শুধু সরকার নয়, সবাইকে এগিয়ে আসতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে আগামী শনিবার থেকে সারাদেশে তিনমাসের সচেতনতা কার্যক্রম শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সঠিকভাবে যেন এই রোগের চিকিৎসা দিতে পারেন এজন্য চিকিৎসকদের ডেঙ্গু প্রোটোকলের উপর প্রশিক্ষণ দেয়া হবে।

একইসাথে সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে মশার প্রজনন যেন না হয় সে বিষয়ে কর্পোরেশনের পক্ষ থেকে কাজ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Uzbekistan VS Colombia
Scheduled
18 Jun, 08:00 AM
VS
World Cup