শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাইকিং করে খুঁজে হামের টিকা দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০২:৫৫ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
expand
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

মাইকিং করে খুঁজে হামের টিকা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ১ কোটি ৮৪ লাখ টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৩ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পোর্টাররা বিগত সরকারের আমলে অসন্তুষ্ট ছিল। তাদের টাকা দেওয়া হয়নি। তাদের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ ব্যবস্থাপনা, সার্বিক দিকনির্দেশনা ও অনুমোদনক্রমে অর্থ মন্ত্রণালয় থেকে ২৬ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে আজ ৬ মাসের বেতন হিসেবে ১ হাজার ৩২৬ জন পোর্টারের জন্য ১২ কোটি টাকার বেশি পাঠানো হয়েছে। প্রতিজন প্রায় ৯০ হাজার টাকার মতো পাবে। বাকি টাকাও আমরা ঈদের পরে দিয়ে দেব। টাকা আমাদের হাতে আছে।

ইতোমধ্যে উপজেলায় পর্যায়েও টাকা চলে গেছে। আগামীকাল থেকেই তারা পেমেন্ট পেয়ে যাবে। আর ২০২৬ সাল থেকে তাদের বেতন নিয়মিত করার চেষ্টা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন