

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পশু-পাখির খাবার ও সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (২৩ মে) পূর্বে দেওয়া নির্দেশনার আলোকে কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা স্বশরীরে ঘুরে দেখেন তিনি।
এ সময় চিড়িয়াখানার বিভিন্ন স্থাপনা, পশু-পাখির খাদ্য ব্যবস্থাপনা ও পরিচর্যার বিষয়েও খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।
প্রাণিকল্যাণ নিশ্চিত করতে সরকারের দায়িত্বশীল তদারকি ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
