শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পাকিস্তানে ‘তেলাপোকা আওয়ামী লীগের’ আত্মপ্রকাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৯:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতে সম্প্রতি ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে একটি দলের আত্মপ্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। এরই মধ্যে তরুণদের মধ্যে বিশেষ করে জেন জি’ প্রজন্মের কাছে এটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

এবার এই ঢেউ আছড়ে পড়েছে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানেও। সেখানেও এখন তেলাপোকার নামে বিভিন্ন দল গঠন করা হচ্ছে। এরমধ্যে ককরোচ আওয়ামী লীগ, তেলাপোকা আওয়ামী পার্টি এবং মুত্তিহিদা তেলাপোকা মুভমেন্ট নামে তিনটি দল তৈরি করা হয়েছে।

এই দলগুলোর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা দ্রুত বাড়ছে। ‘তেলাপোকা আওয়ামী লীগ’ তাদের প্রোফাইলে স্লোগান হিসেবে লিখেছে, ‘তরুণদের জন্য একটি রাজনৈতিক ফ্রন্ট, তরুণদের দ্বারা পরিচালিত এবং পাকিস্তানের জন্য।’

দলের লোগোতে ভারতের তেলাপোকা জনতা পার্টির লোগোর অনুরূপতা লক্ষ্য করা গেছে।

ঘটনার সূত্রপাত হয় ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে। আদালতের এক পর্যবেক্ষণে তিনি বেকার কিছু তরুণের আচরণকে আরশোলার মতো বলে উল্লেখ করেন বলে দাবি ওঠে।

পরবর্তীতে তিনি ব্যাখ্যা দেন যে তার মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি নির্দিষ্ট একটি পরিস্থিতি বোঝাতে চেয়েছিলেন, পুরো যুবসমাজকে নয়। তবে এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

রাজনৈতিক অঙ্গনে তরুণদের অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলগুলোর জনপ্রিয়তা যে নতুন দিশা দেখাচ্ছে, তা আলোচনার এক বড় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন